নড়াইলে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৩ পিএম

নড়াইল সদর উপজেলার হাজরাতলা শ্মশান এলাকা থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাঁশগ্রাম ইউনিয়নের দারিয়াপুর হাজরাতলা মহাশ্মশান এলাকার একটি মাছের ঘের থেকে তার মৃতদেহ উদ্ধার  করা হয়। 

জানা গেছে, নিহত দীপ্ত সাহা (২০) বাঁশগ্রাম ইউনিয়নের দীনবন্ধু সাহার ছেলে। 

পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন দীপ্ত সাহা। পরে তাকে রাতে হুগলাডাঙ্গা বাজারে নামযজ্ঞ অনুষ্ঠানে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। 

পরে শনিবার বেলা ১১টার দিকে হুগলাডাঙ্গা শ্মশান এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি এখনও পাওয়া যায়নি। 

দিপ্ত সাহার পিতা দীনবন্ধু সাহা জানান, তার ছেলে শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়। তিনি মনে করেছিলেন দিপ্ত পাশের গ্রামে রামযজ্ঞ শুনতে গেছে। পরদিন দুপুরে জানতে পারেন তারা ছেলে মারা গেছে। 

আরও পড়ুন: স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা!

নড়াইল পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে দীপ্তকে হত্যা করা হয়েছে। তবুও মৃত্যুর কারণ উদঘাটনে মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এসজে 

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর