নারায়ণগঞ্জে শিশু হত্যায় একজনের ফাঁসি, একজনের আমৃত্যু জেল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৪ পিএম

নারায়ণগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে প্রেমিকের সাথে মিলে নিজ সন্তান মরিয়মকে হত্যার ঘটনায় একজনের ফাঁসি ও একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (১ম আদালত) বিচারক উম্মে সরাবন তাহুরা এই রায় ঘোষণা করেন। 

জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোলাইমানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও মরিয়মের মা বিলকিছকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাকসুদা আহমেদ জানান, মূলত প্রেমে আসক্ত হয়ে মরিয়মের মা বিলকিছ তার প্রেমিক সোলাইমানের সহযোগিতায় মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করেন। বাদীপক্ষ এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। 

আরও পড়ুন: মোংলায় ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

এদিকে, আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, উভয় আসামির উপস্থিতিতে আদালত একজনের ফাঁসি ও অপরজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর