কাচঁপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

সোমবার দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে দেখা করেন তিনি এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম, ওসি তদন্ত আহসান উল্লাহসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি খুঁজতে দুদককে নির্দেশ

এর আগে রোববার দুপুরে সোনারগাঁয়ের কাচঁপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাই মোস্তফা, মফিজুল, মারুফ গংদের হাতে নির্মমভাবে খুন হন আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি। 

তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনও চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে রোববার রাতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।


একাত্তর/আরবিএস  

ঢাকার প্রবেশমুখ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।  
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম চলবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর