সন্তানকে আছাড় দিয়ে হত্যার দায়ে বাবা আটক

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৫:৩৯ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে এক বছরের কন্যাশিশুকে রাস্তায় আছাড় দিয়ে হত্যা করেছে তার বাবা। এ ঘটনায় পুলিশ ওই শিশুর বাবাকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চর কালকিনি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রোবেনা কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের মিঝি বাড়ীর মাছ ব্যবসায়ী রহিম মিঝির দ্বিতীয় সন্তান ছিল। তবে রহিম মিঝি মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন স্বজনরা। 

পুলিশ ও স্বজনরা জানায়, সন্ধ্যায় শিশু রোবেনাকে নিয়ে বাড়ি থেকে স্থানীয় মতিরহাট বাজার উদ্দেশ্য বের হন তার বাবা রহিম। পথে রোবেনাকে মাথায় তুলে মাটিতে আছাড় দেন তিনি। 

ঘটনাটি স্থানীয় লোকজন দেখে রহিমকে তাড়া করলে তিনি একটি বটগাছে উঠে পড়েন। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়কে নিহত চারজনকে দাফন

লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, বাজারে নিয়ে যাওয়ার কথা বলে পথে তার নিজ বাবা শিশুটিকে আছড়ে হত্যা করে। এ ঘটনায় অভিযুক্ত রহিমকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। 

তিনি আরও জানান, এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে। রহিম মানসিক রোগী কিনা সে বিষয়ে তদন্ত চলছে।


একাত্তর/এসজে

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর