কাদিয়ানীদের জলসা নিয়ে পঞ্চগড় রণক্ষেত্র, নিহত এক

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১১:২৫ পিএম

পঞ্চগড়ে কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে মুসল্লিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক যুবক নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) জুম্মার নামাজের পর পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরিফ (২৫)। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরিফ পঞ্চগড় পৌরসভার মসজিদ পাড়া এলাকার ফরমান আলীর ছেলে।

পঞ্চগড় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আরিফের মাথায় বিভিন্ন ধরনের বিস্ফোরকের চিহ্ন পাওয়া যায়। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। 

নিহত আরিফের পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে, আরিফ জুম্মার নামাজ পড়তে শহরের একটি মসজিদে যায়। এরপর ওই সংঘর্ষের মধ্যে পড়ে বিস্ফোরণে তার মৃত্যু হয়। 

এদিকে আহম্মদিয়া সম্প্রদায় কাদিয়ানী মিডিয়া কর্মকর্তা মাহমুদ আহমেদ সুমন বলেন, প্রতি বছরে সালনা জলসা অনুষ্ঠিত হয়। কিন্তু বিক্ষুব্ধ জনতা জলসা বন্ধের দাবিতে আন্দোলন করে আমাদের আহমেদ নগরে দলবেঁধে এসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। 

image


স্থানীয়রা জানান, কাদিয়ানীদের জলসা বন্ধের জন্য একদল মুসল্লি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ের দিকে অগ্রসর হয়। এসময় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীরা শহরের বিভিন্নস্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় পুলিশের ওপর তার ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও তখন ফাঁকা গুলি, টিয়াসেল ও রাবার বুলেট ছোড়ে। এতে তারা আরও বেপরোয়া হয়ে উঠে। শুরু হয় ধাওয়া- পাল্টাধাওয়া, অগ্নিসংযোগ। 

সরেজমিন, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থায় অবস্থান করছে। এদিকে দীর্ঘ চার ঘণ্টা সংঘর্ষের পর সন্ধ্যার দিকে পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। 

আরও পড়ুন: কিশোর-কিশোরী ক্লাবে অনিয়ম, বরাদ্দের টাকা হরিলুট

পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ওই ঘটনায় কমপক্ষে ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি  নিয়ন্ত্রণে রয়েছে। দুপুর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র‌্যাব মোতায়েন করা হয়েছে। আমরা কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা আয়োজক কমিটিকে সালানা জলসা বন্ধ করতে বলেছি।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। কাদিয়ানীদের তিন দিনের সালানা জলসা বন্ধ করে দেয়া হয়েছে।


একাত্তর/এসি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর