ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জামি আর নেই

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৩:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

সোমবার (৭ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

তার ভাই শিহাব উদ্দিন বিপু জানিয়েছেন, বুধবার দুপুরে মরদেহ ভারত থেকে আসার পর পারিবারিক সিদ্ধান্তে নামাজে জানাযার সময় নির্ধারণ করা হবে। 

এদিকে রিয়াজ উদ্দিন জামির মৃত্যুর সংবাদ পেয়ে তার জেলা শহরের কালাইশ্রীপাড়র বাড়িতে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত সাংবাদিক, আত্মীয়স্বজন ও শোর্কাত মানুষ সমবেদনা জানাতে উপস্থিত হন। জামির মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

আরও পড়ুন: মোংলায় এলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের রুশ পণ্য

উল্লেখ্য, তিনি ছয়মাস ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। রিয়াজ একাত্তর টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমির ছোট ভাই।


একাত্তর/এসি


প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর