বিদ্রোহী প্রার্থীর হাতুড়ি পেটায় ২৫ নৌকা সমর্থক আহত

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১১:৪৫ এএম

বরগুনার তালতলীর শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর হাতুড়ি পেটায় ২৫ নৌকা সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১১ মার্চ) বিকালে উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, এ ঘটনায় আটজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গুরুতর আহতরা হলেন শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের রুহুল আমিন, সজল তালুকদার, জহিরুল ইসলাম, গৌতম দাস, কামরুল ইসলাম সাগর, মনি চন্দ্র দাস, ডলি তালুকদার ও শাহিন। 

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হোসেন বাদশা তালুকদার জানান, তার সমর্থকদের প্রচারণায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন বাবলুর হামলায় ৫৬ জন নৌকা মার্কার সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত আটজন বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা তালতলী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

গুরুতর আহত রুহুল আমিন জানান, শনিবার বিকালে নৌকা মার্কার জন্য ভোট চাইতে আঙ্গারপাড়া গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া শুরু করেন তারা। এসময় হামলাকারীরা প্রথমে আঙ্গারপাড়া নৌকার প্রচারণা অফিসে হামলা চালিয়ে প্রচারণা অফিস ভাঙচুর করে। তারা খবর পেয়ে সেখানে গেলে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন বাবলু লোকজন নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের গুরুতর জখম করে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাবিতে সংঘর্ষ থেমেছে, গেটে বিজিবি মোতায়েন

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, এই ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হোসেন বাদশা তালুকদার তালতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


একাত্তর/জো

বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর