কিশোরীর আপত্তিকর ছবি ছড়ানোয় যুবকের জেল

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৭:২২ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহীতে এক যুবকের তিন বছরের জেলসাজা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া সোহান শেখের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুরে। এক কিশোরীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তাকে ব্ল্যাকমেইল করে আপত্তিকর ছবি নেন সোহান। পরে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে তাকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ১৬ বছরের কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে সোহান। তারপর বাড়িতে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু কিশোরীর পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হন সোহান। পরে ওই কিশোরীর বাবার মোবাইল ফোন চুরি করে নিজের কাছে থাকা কিশোরীর আপত্তিকর ছবি ওই মোবাইল ফোনে নেন। 

এরপর ওই কিশোরীর বাবার ফেসবুক আইডি থেকেই আপত্তিকর ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেন। এতে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন কিশোরীর পরিবার। এ নিয়ে ওই কিশোরীর ভাই ২০২০ সালের ছয় আগস্ট ঈশ্বরদী থানায় সোহানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

আইনজীবী ইসমত জানান, মামলার বিচার চলার সময় সোহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা গেছে। তাই আদালত তাকে একটি ধারায় দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা ও আরেকটি ধারায় এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। 

আরও পড়ুন: মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রায়ে আদালত বলেছে, সাজা একটির পর অন্যটি কার্যকর হবে। জরিমানার টাকা না দিলে প্রতি এক লাখের জন্য আরও তিন মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


একাত্তর/এসি

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর