নারায়ণগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ ও আগুন, নিহত এক

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১২:৫৭ পিএম

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি খাদ্য গুদামে বিস্ফোরণের পর আগুন লেগে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও তিনজন। 

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় নিতাইগঞ্জে একটি দোতলা ভবনের খাদ্য গুদামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

জানা গেছে, নিহত আওলাদ ওই খাদ্য গুদামের একজন শ্রমিক। আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জে নিতাইগঞ্জে একটি দোতলা ভবনের একটি খাদ্য গুদামে হঠাৎ বিস্ফোরণ হয় ও আগুন লেগে যায়। সেটি ডাল, চাল, ভুষি, লবণ ও কাগজের গুদাম ছিল। এসময় চারজন দগ্ধ হয়। আহত হয় আরও কয়েকজন। 

image


খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আরে তিনটি ইউনিট যোগ দিয়ে আরও আধঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। যেকোনো সময় ভবনটি ধ্বসে পড়তে পারে। 

আরও পড়ুন: চকরিয়ায় ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও সহকারী নিহত

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক সার্জন ডা. আব্দুল কাইয়ুম জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের কাছে চারজন দগ্ধ রোগী নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চারজনকে ঢাকা মেডিক্যালে আনা হলে আওলাদ নামের একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


একাত্তর/এসজে

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর