মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০১:১০ পিএম

কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে পায়রা ফোরলেন উইথ সার্ভিস লেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ফজলুল হক (৩৫) সিরাজগঞ্জের ভেন্নাবাড়ি গ্রামের জান্নাত আলী মণ্ডলের ছেলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, ঘটনার দিন সকালে ফজলুল হক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাজার করার জন্য ব্যক্তিগত মোটরসাইকেলযোগে কলাপাড়া শহরে আসছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের স্টিলের ডিভাইডারের সাথে ধাক্কা খায়।

আরও পড়ুন: রাজবাড়ীতে চার কেজি গাঁজাসহ আটক এক

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, হাসপাতাল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর