রাজবাড়ীতে অভিনব কায়দায় তরমুজের আদলে বহন করে নিয়ে আসা চার কেজি গাজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
শনিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নিমতলা রেলগেট এলাকায় সততা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটক মাদক কারবারি কুমিল্লার দেবীদ্বার এলাকার মো. মামুন মিয়া।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ ও আগুন, নিহত এক
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাজাসহ মাদক কারবারি মামুনকে আটক করা হয়েছে। গাজার এই চালানটি কুমিল্লা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া যাচ্ছিলো বলে স্বীকার করেছে সে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
একাত্তর/এসজে
