সোনারগাঁয়ে র‍্যাবের গুলিতে আহত বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৩:০৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবুল কাশেম নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ মার্চ) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত কদম আলীর ছেলে। তিনি পেশায় একজন বাঁশ-বেতের হস্তশিল্পী।

নিহতের পরিবারের অভিযোগ, আসামি ধরতে গিয়ে র‌্যাব পরিচয় দেওয়া একদল সাদা পোশাকধারী তাকে গুলি করেছেন।

নিহতের ছেলে দ্বীন ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় একই গ্রামের আমির আলীর ছেলে সেলিমকে কে বা কারা ধরে মারধর করছিলেন। এ সময় দ্বীন ইসলামের পিতা আবুল কাশেম জানতে চান, কেন তাকে মারধর করা হচ্ছে। তারা আইনের লোক পরিচয় দিলে তাদের পোশাক নেই কেন জানতে চান আবুল কাশেম। এ কথা বলতেই প্রথমে তার বাঁ পায়ে আঘাত করা হয়। এ সময় আবুল কাশেম চিৎকার করলে তাকে পেটে গুলি করা হয়। গুলির আওয়াজ শুনে গ্রামবাসী বেরিয়ে এলে তারা গুলি করতে করতে এলাকা ত্যাগ করেন। এসময় হুমায়ন কবির নামে আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন বলেও জানান তিনি। 

এই প্রসঙ্গে র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, শুক্রবার সোনারগাঁয়ে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার ঘটনার মূল সন্দেহভাজন আসামি সেলিমকে আটক করতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আসামিকে আটক করে নিয়ে আসার সময় র‍্যাবের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে র‍্যাব বাধা দেয়। এসময় স্থানীয়রা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র‍্যাবের ওপর হামলা চালালে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন র‍্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

তিনি আরও জানান, পরে র‍্যাব সদস্যরা আসামিকে আটক করে নিয়ে আসে। সকালে জানা যায় একজন মারা গেছেন। তবে তিনি কিভাবে মারা গেছেন নিশ্চিত না।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর