ফতুল্লায় মাদকসেবীর ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০১:৩২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদকসেবীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত একটায় হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত অটোচালক শাহীন আলম বগুড়া জেলার দুপচাচিয়া ঘাটমাগুরা গ্রামের নজিবর রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ছুরিকাঘাতে আহত ওয়ালিদ জানান, রাতে শাহীন অটোরিকশায় যাত্রী নিয়ে হাজিপাড়া মাদ্রাসার সামনে গেলে রাস্তায় বসে থাকা মাদকসেবী আশরাফুল পায়ে অটোরিকশার ধাক্কায় ব্যথা পান। এতে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফুলসহ কয়েকজন মাদকসেবী শাহীনকে মারধর করেন। খবর পেয়ে শাহীনের বন্ধুরা এসে প্রতিবাদ করলে সংঘর্ষে জড়িয়ে যায় দুই পক্ষ। এর একপর্যায়ে আশরাফুল তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

ফতুল্লার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর