রূপগঞ্জ থেকে ভারত পাচার হওয়া দুই কিশোরী উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৪:৫৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে দেয়া দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর বর্ডার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি -তদন্ত) আতাউর রহমান জানান, চলতি বছরের পহেলা জানুয়ারি উপজেলার ভুলতা এলাকা থেকে ওই দুই কিশোরীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র ভারতে পাচার করে দেয়।

তাদের খুঁজে না পেয়ে এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন তাদের পরিবার। পরে গত ২৪ জানুয়ারি ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে নিখোঁজ এক কিশোরী তার মাকে ফোনে জানায় অধিক বেতনের লোভ দেখিয়ে সোনারগাঁও এলাকার হাশেম আলীর ছেলে নবী হোসেন মোল্লা ও আইজা মিয়ার ছেলে জাকির হোসেন তাদের ভারতে পাচার করে দিয়েছেন।

এ ঘটনায় ২৫ জানুয়ারি ওই কিশোরীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে গত ১৩ মার্চ সকালে সোনারগাঁও থেকে প্রধান আসামী নবী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেয়া তথ্যমতে শনিবার রাতে পুলিশ ঝিনাইদহের মহেশপুর থানাধীন গোপালপুল বর্ডার এলাকা থেকে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া কিশোরীদের বরাত দিয়ে ওসি জানায়, তাদের প্রথমে সিদ্ধিরগঞ্জের একটি আবাসিক হোটেলে রোডে রাখে চক্রটি। পরের দিন সকাল নবী ও রশিদ তাদের ঢাকায় শাকিল নামে একজনের কাছে রেখে আসে। সেখান থেকে গত ৩ জানুয়ারি শাকিল ও তার এক বন্ধু তাদের যশোর নিয়ে যায়। সেখানে শাকিল তাদের ঝিনাইদহের মহেশপুর থানাধীন গোপালপুর বর্ডারের কাছে এক দালালের বাড়িতে নিয়ে যায়।

ঐদিন রাতেই দালাল তাদের ভারতের বর্ডার পার করিয়া ভারতের অপর দালালের নিকট তুলে দেয়। তখন কিশোরীরা জানতে পারে তাদেরকে ৬ লাখ টাকার বিনিময়ে মুম্বাইয়ে পতিতালয়ে বিক্রি করে দেয়া হয়েছে। এই কথা জানার পর ওই দুই তরুণী কৌশলে সেখান থেকে পালিয়ে বর্ডারের কাছে পরিতোষ নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়।

আরও পড়ুন: ছুরিকাঘাতে ভ্যানচালককে খুন করে অটোভ্যান ছিনতাই

সেখান থেকে কৌশলে বর্ডার পার হয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর বর্ডার আসে তারা। তখন পুলিশ তাদের উদ্ধার করে।

উদ্ধার ওই দুই কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর