বান্দরবানে দু‌ই ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত, আহত ১২

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৪:২১ পিএম

বান্দরবা‌নের রুমায় দু‌ই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ নারী নিহত ও অন্তত আটজন আহত হ‌য়ে‌ছেন।

সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দি‌কে রুমা-কেওকারাডং সড়কের কমলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষ‌ণিকভাবে নিহত ও আহত‌দের নাম-পরিচয় পাওয়া যায়‌নি। তবে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

পু‌লিশ ও স্থানীয়রা জানান, দুপুরে রুমা উপজেলার ২নং রুমা সদর ইউনিয়নে বগা লেক পাড়ায় ওঠার সময় রুমা বাজার হতে এক‌টি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রী বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই চারজন নারী নিহত হন। এছাড়াও অপর ট্রাকে থাকা আরও অন্তত ১২ জন গুরুতর আহত হয়। আহত‌দের উদ্ধার ক‌রে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে আরেক নারীর মৃত্যু হয়।

আরও পড়ুন: জয়পুরহাট জেলা হাসপাতালে ভুয়া নার্স আটক

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হো‌সেন জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স নিয়ে পৌঁছেছেন তিনি। পাঁচ নারী নিহত ও ১২ জ‌নের মতো আহত হ‌য়ে‌ছেন। নিহ‌তের সংখ্যা আরও বাড়‌তে পা‌রে বলেও জানান তিনি।


একাত্তর/জো

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর