বেপরোয়া গতির কারণে শিবচরে দুর্ঘটনা: তদন্ত কমিটি

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০২:১৩ পিএম

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড় ১৯ জনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে।

মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে এ প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা। 

বুধবার (২২ মার্চ) দুপুরে তদন্ত কমিটির প্রধান মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা জানান, ইমাদ পরিবহনের বেপরোয়া গতি, বাসটির ফিটনেস না থাকা ও মহাসড়ক পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে। প্রতিটি গাড়ির ফিটনেস নিশ্চিত করা ও চালকের বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলকসহ ১৪টি সুপারিশ করে কমিটি। 

এদিকে, ঘটনার পরদিন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার শিবচর থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষকে দায়ী করে একটি মামলা দায়ের করেন। তবে, ওই মামলায় এখনও কেউ গ্রেপ্তার না হলেও মামলার তদন্তের অগ্রগতি হয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: অভিযুক্তকে না পেয়ে দুই শিশুসহ স্ত্রীকে হাজতে!

উল্লেখ্য, রোববার (১৯ মার্চ) ভোরে খুলনা থেকে রাজধানী ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে ১৯ জনের মৃত্যু হয়। এই ঘটনার পরদিন সোমবার (২০ মার্চ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছিল জেলা প্রশাসন।


একাত্তর/জো

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর