রাজবাড়ীর পাংশায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুর রাজ্জাক মুন্সী (৫০) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে পাংশা উপজেলার কুড়াপাদা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মুন্সী পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুড়াপাড়া এলাকার বাসিন্দা ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আলিমের বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ডেকোটের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক পাংশা থেকে নিজ বাড়ি ফিরছিলেন, এ সময় তিনি কুড়াপাড়া রেলক্রেসিং পার হতে গেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি তাকে মোটরসাইকেলসহ দুমড়ে-মুচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চাঁদপুরের পঞ্চাশ গ্রামে রোজা শুরু
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম ঘটনার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে জিআরপি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।
একাত্তর/আরএ
