বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা, একজন নিহত

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৪:১৯ পিএম

মাদারীপুরের শিবচরে বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুজ্জামান স্বপন (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শামীম হোসেন নামের আরো একজন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৫টার দিকে শিবচর-শেখপুর আঞ্চলিক সড়কের মৃর্জাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান স্বপন সদর উপজেলার আদিত্যপুর গ্রামের আব্দুর রব ফকিরের ছেলে।

জানা যায়, মাদারীপুর সদরের নিজ বাড়ি থেকে তাবলীগ জামাতে যাবার উদ্দেশ্যে আপন ভায়রা শামীম হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে রওনা দেয় কামরুজ্জামান। পথিমধ্যে শেখপুর এলাকার মির্জাকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্টো-ট ১৮-৩১৩২) একটি বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।

এসময় ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান কামরুজ্জামান।

আরও পড়ুন: কিশোর গাংয়ের হাতে দুই শিক্ষার্থী খুনের ঘটনায় বিক্ষোভ

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোর হোসেন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়েছে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর