হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৬:৫৪ পিএম

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. ইয়াছিন আরাফাত বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের ফয়েজ উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত আগুন রমজানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, ২০০৬ সালের ১৫ জুন রাত ১১টা থেকে পরের দিন সকাল সাড়ে আটটার মধ্যে যেকোনো সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মধ্যম একলাশপুর গ্রামের ফয়েজ উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে অপর আসামিদের সাথে মিলে ইকবাল হোসেন সেন্টুকে হত্যা করেন তিনি।  পরবর্তীতে তার মা রওশন আরা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। বেগমগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে মো. ইয়াছিন আরাফাতসহ সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। 

আরও পড়ুন: শেরপুরে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ তিনজন আটক

তিনি আরও জানান, আদালত মামলার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ শেষে আসামি মো. ইয়াছিন আরাফাতসহ সাতজনের প্রত্যেককে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে আসামি মো. ইয়াছিন আরাফাত দীর্ঘদিন পলাতক ছিলেন।


একাত্তর/জো

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর