পদ্মাপাড়ে পড়ে থাকা গাড়িতে চালকের বস্তাবন্দি মরদেহ

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০১:৫১ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে দুই দিন ধরে পদ্মাপাড়ে পড়ে থাকা একটি বিলাসবহুল গাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে খবর পেয়ে পুলিশ গিয়ে ভেতর থেকে বস্তাবন্দি এক তরুণের মরদেহ উদ্ধার করে।

শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের সাদিপুর খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, গাড়িটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) আর মরদেহটি গাড়িচালক সম্রাট আলীর (২৬)। নিহত সম্রাট পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত দুইদিন ধরে কুষ্টিয়ার সাদিপুর ঘাটের কাছে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি। সকালে গাড়িটি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় চালক সম্রাটের মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানায়, সম্রাট ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরডিবি নামে একটি যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের চালক হিসেবে কর্মরত ছিলেন। সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও রাশিয়ান নিকিমত কোম্পানির পরিচালক ইউরি ফেদারোপের। সম্রাট গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে তার পরিবার বৃহস্পতিবার (২৩ মার্চ) পাবনার ঈশ্বরদী থানায় একটি জিডি করেন। তাকে পাবনার ঈশ্বরদী এলাকায় হত্যা করে গাড়িসহ মরদেহ কুষ্টিয়ার কুমারখালীর সাদিপুর ঘাট এলাকায় রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন: ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন জানান, উদ্ধার হওয়া মরদেহ ও গাড়িটি ঈশ্বরদী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্রাট নিখোঁজের পর থেকে তার বন্ধু মোমিনও নিখোঁজ রয়েছেন। এর প্রেক্ষিতে ঈশ্বরদী থানার পুলিশ মোমিনের স্ত্রী সীমাকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে।


একাত্তর/জো 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর