ইজিবাইকের পেছনে বাসের ধাক্কা, নিহত এক

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৫:৫২ পিএম

মাদারীপুরে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এতে ইজিবাইকটি ‍উল্টে গিয়ে এর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে জেলার শহরের ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইকের চালকের নাম ইয়ার হোসেন খান (৩৫)। তিনি সদর উপজেলার ঝিকড়হাটি ইউনিয়নের ইলিয়াস খানের ছেলে।

মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা রসুল জানান, ইজিবাইকটি দুপুরে তিনজন যাত্রী নিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে তাতিবাড়ি এলাকায় যাচ্ছিলো। গাড়িটি নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বড় মেহের এলাকায় এলে পেছন শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এসময় ইজিবাইকটি উল্টে পাশের খাদে পড়ে গিয়ে ইয়ার হোসেনসহ তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: গণহত্যার স্মৃতিরক্ষায় ৫২ বছর ধরে শুধু ফুল আর আশ্বাস

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ফয়েজুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান ইয়ার হোসেন। 


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর