শিবগঞ্জে পরকীয়ার জেরে যুবকের কব্জি কর্তন

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৫:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আপন মামীর সঙ্গে পরকীয়ার জেরে রুবেল আলী (২৮) নামে এক যুবকের হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। 

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ ডিগ্রি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যুবক উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মৃত মতিউর রহমান মতিনের ছেলে।

ধোবড়া এলাকার স্থানীয় ওয়ার্ড সদস্য আ: রশিদ জানান, প্রায় ৮ বছর আগে বিয়ে হয় চাকপাড়া গ্রামের রুবেলের মামা রশিদের সাথে একই ইউনিয়নের ধোবড়া গ্রামের একরামুলের মেয়ে ইমিয়ারা খাতুনের। তাদের সংসারে ২ টি সন্তান আছে। ২ সন্তানকে রেখে একই এলাকার ট্রলি চালক রুবেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় ইমিয়ারা। একপর্যায়ে তারা পালিয়ে বিয়ে করার পর রুবেল হামলার স্বীকার হয়। আহত রুবেলকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রুমালী বেগম জানান, একই ইউনিয়নের ধোবড়া এলাকার এমেলি খাতুন নামে এক গৃহবধূর সাথে রুবেলের পরকীয় সম্পর্ক ছিল। এটি মেনে নিতে পারেনি এমেলির পরিবার। এরই জেরে ১১টার দিকে রুবেল ভর্তি গম ট্রলি নিয়ে ধোবড়া যাচ্ছিল। এ সময় কলেজ পাড়া এলাকায় পৌঁছালে এমেলির পরিবারের লোকজন গাড়ি থেকে তুলে নিয়ে গোড়াদহ বিলে শরীরের বিভিস্থানে আঘাত করে ডান হাতের কব্জি কেটে ফেলে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এইচ এম মাসুম শিমুল জানান, ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় রুবেলকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরীভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত রুবেলের মা মুক্তারা খাতুন জানান, প্রায় দেড় মাস আগে তার ছেলে রুবেল তার ছোট ভাই এর স্ত্রী ভাবী ইমিয়ারা খাতুনকে পরকীয়া সম্পর্কের জেরে নিয়ে পালিয়ে যায়। এর পর তারা বিয়ে করে এবং তার ভাইকে তালাক দিয়ে চলতি সপ্তাহে বাড়ি ফিরে আসে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রুবেল ট্রলিভর্তি গম নিয়ে সোনামসজিদ থেকে নিজ বাড়ীর দিকে আসার সময় ইমিয়ারা খাতুনের পরিবারের লোকজন গাড়ী থেকে তুলে নিয়ে গোড়াদহ বিলে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে শরীরের বিভিস্থানে আঘাত করে এবং এক পর্যায়ে ডান হাতের কব্জি হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে।

অন্যদিকে রুবেলের ছোট ভাই লিটন জানান, তার ভাইয়ের সাথে তার মামীর সর্ম্পকটি মেনে নিতে পারেনি মামীর পিতা একরামুল ও তার স্বজনরা। এতেই ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে তারা। তার দাবী রুবেলের সাথে বিয়ের অন্তত ১৫ দিন আগে আগের সংসার ছেড়ে এসে তার ভাইকে বিয়ে করার অপরাধে এভাবে কেন তার ভাইকে মূল্য দিতে হলো। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের হোসেন জানান, পরকীয়ার কারনেই ইমিয়ারার পরিবারের লোকজন রুবেলের হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। এর আগে আদালতের নির্দেশে শিবগঞ্জ থানায় গত ২৭ মার্চ একটি অপহরন মামলা নথিভুক্ত করা হয়। মেয়ে অপহরণের অভিযোগ এনে ইমিয়ারার পিতা একরামুল বাদী হয়ে রুবেলকে প্রধান আসামী কওে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের একদিনের মাথায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। ঘটনার পর থেকেই ইমিয়ারার পরিবারের সদস্যরা এবং তার প্রথম স্বামী পলাতক ছিলো।


একাত্তর/এআর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর