গাজীপুরে ঝড়ে দেয়াল ধসে শিশু নিহত, আহত চার

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০২:১৯ পিএম

গাজীপুরের জরুনে ঝড়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে চারজন। বৃহস্পতিবার (৩০ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত চার বছরের শিশু মুশফিক রাজশাহীর মোস্তাফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন মুশফিকের মা মোছা. মুক্তা (২৫), মোহাম্মদ রুবেল (৩০), মো. জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের ডিসি (মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান।

তিনি জানান, মধ্যরাতে গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় ঝড়-বৃষ্টির সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল পাশের টিনশেড বাড়ির উপর ধসে পড়ে কয়েকটি রুম ক্ষতিগ্রস্ত হয়। 

আরও পড়ুন: কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মুশফিককে মৃত ঘোষণা করেন। তার মায়ের অবস্থাও আশঙ্কাজনক।


একাত্তর/এসজে

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর