স্কুল শিক্ষককে ছুরিকাঘাত, সাবেক স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০১:৫৭ পিএম

ঝালকাঠিতে প্রকাশ্যে এক স্কুল শিক্ষকের পেটে ছুরিকাঘাত করার অভিযোগে ওই শিক্ষকের সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত রুনা খানম (৩৪) ঝালকাঠি শহরের শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত। গ্রেপ্তার মো. আতিকুর রহমান (৩৮) ঝালকাঠি রোনাল্ডস রোডে শিশুস্বর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার কিছু আগে রোনাল্ডস রোডের বাসা থেকে শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে শহরের সাধনার মোড়ে ওই শিক্ষকের পথরোধ করে তার পেটে ও বুকে ছুরিকাঘাত করেন আতিকুর রহমান।

পরে স্থানীয় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

ঘটনার সময় ওই স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত জানান, তিনি স্থানীয়দের সহযোগিতায় হাতে রক্তমাখা ছুরিসহ আতিকুর রহমানকে আটক করে থানায় সোপর্দ করেন।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডা. মেহেদী হাসান সাগর বলেন, রোগীর পেট ও স্তনসহ শরীরের চার জায়গায় জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার রক্তচাপ কমে গেছে। তাই তাকে বরিশাল মেডিক্যালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে রেলের ধাক্কায় প্রকৌশলী নিহত

অভিযুক্ত আতিক রহমান জানান, ২০২১ সালের ১৮ জুলাই তারিখ রুনা খানমের সাথে তার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে পরের বছরের ১৫ জুন তাদের বিবাহবিচ্ছেদ হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, প্রকাশ্যে সড়কে দাড়িয়ে নারীকে কুপিয়ে আহত করার ঘটনায় আতিককে গ্রেপ্তার করা হয়েছে। 


একাত্তর/এসজে

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর