পুলিশ পরিচয়ে ছিনতাই, সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক চার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১১:৫১ এএম

নরসিংদী শহরে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিন (৩৬), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য শোয়েব রায়হান (২৯), ছাত্রলীগের কর্মী তানভীর আহমেদ (৩০) ও কামরুল হাসান মুহিত (২৯)। এর মধ্যে রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও চর মেঘনা এলাকার মৃত হযরত আলীর ছেলে আক্কাস আলীর কাছ থেকে টাকা ছিনতাই করেন তারা। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, তিনি ও তার বাবা আক্কাস আলী মেম্বার তাদের গ্রামের বাড়ি রায়পুরার বাঁশগাড়িতে জমি কেনার জন্য সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন। নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চারজন তাদের গতিরোধ করেন। 

এসময় তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে পুলিশের পরিচয়পত্র ও পিস্তল প্রদর্শন করেন। পরে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে যান। এসময় ভুক্তভোগীরা ডাকাডাকি শুরু করে তানভীর ও শোয়েব নামের দুইজনকে ধরে ফেললেও বাকি দুইজন টাকা নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ছুরিকাঘাতে কৃষক খুন

পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশকে খবর দেয়া হয়। এসময় লেলিন ও মুহিত আটক দুইজনকে ছাড়াতে এলে ঘটনার সাথে সম্পৃক্ততার সন্দেহে পুলিশ তাদেরকেও আটক করে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী বাবা-ছেলে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, আটক ব্যক্তিদের দেয়া তথ্যমতে টাকা উদ্ধারে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


একাত্তর/এসজে

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর