কিশোরগঞ্জে ছুরিকাঘাতে কৃষক খুন

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১০:৩৮ এএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি চাষ নিয়ে বিতর্কের জেরে পাওয়ার টিলারের মালিকের ছুরিকাঘাতে এক কৃষক নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেলে করিমগঞ্জ পৌরসভার কলাতুলি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সিরাজুল ইসলাম করিমগঞ্জ পৌরসভার কলাতুলি গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সিরাজুল ইসলাম তার কৃষিজমি পাওয়ার টিলারের মালিক জামানকে দিয়ে মজুরির ভিত্তিতে চাষ করান। জমি ভালোভাবে চাষ না করায় শুক্রবার পাওয়ার টিলার মালিক জামানের সাথে তার তর্কাতর্কি হয়।

আরও পড়ুন: বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এক পর্যায়ে জামান ও তার লোকজন জমির মালিক সিরাজুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে আহত সিরাজুল ইসলামকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

করিমগঞ্জ থানার পরিদর্শক উবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


একাত্তর/এসজে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর