লালমনিরহাটে ব্যবসায়ী হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৮:৫৪ পিএম

লালমনিরহাটে সদর উপজেলায় কামারশালার ব্যবসায়ী হাবিব হত্যা মামলার এক আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার ( ৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। 

সাজা পাওয়া ব্যক্তির নাম এরশাদুল। তিনি সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৭ অক্টোবর সকালে হাবিবের লাশ সদর উপজেলার কুলাঘাট শিবেরকুটির ধরলা নদীর তীর সংলগ্ন কলা বাগানে পাওয়া যায়। মামলার পর পুলিশ তদন্তকালে সন্দেহভাজন হিসেবে এরশাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তিনি হত্যা করার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তার তথ্যে হত্যায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়।  

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেলো ৩৯০ শিক্ষার্থী

সাবেক ইন্সপেক্টর মোজাম্মেলের নেতৃত্বে পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়। উভয়ের পক্ষের শুনানি শেষে এরশাদের যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ড হিসাবে বিবেচিত হবে বলে রায় ঘোষণা করে আদালত।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর