ছদ্মবেশে টিকেট কাটতে ইউএনও, চার জনের সাজা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৭:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ছদ্মবেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় ট্রেনের টিকেটের দাম বেশি নেওয়ায় কাউন্টারের বিক্রেতাসহ এক নিরাপত্তা কর্মীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এসময় দুই জন টিকেট কালোবাজারিকে আটক ও তাদের চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

টিকেটের দাম বেশি নেওয়ায় যাদের সাজা দেওয়া হয়েছে তারা হলেন- কাউন্টারের টিকেট বিক্রেতা সালাউদ্দিন ও আরএনবি সদস্য বিপ্লব চন্দ্র দাস। দুই টিকেট কলোবাজারিরা হলেন- আয়েশা ও আরাফাত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারির বিষয়টি দেশজুড়ে আলোচিত। এরই পরিপ্রেক্ষিতে ইউএনও’র নেতৃত্বে পরিচয় গোপন রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, ছদ্মবেশে টিকেট কাটতে গেলে ৬০ টাকার টিকেট ১০০ টাকা চাওয়া হয়। দরদাম করার এক পর্যায়ে তারা বিষয়টি আঁচ করতে পেরে দৌড়ে পালাতে চেষ্টা করেন। পরে আনসার সদস্যদের দিয়ে ধরে আনা হয়।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ফাঁড়ি লুটের এসএমজিসহ আট চরমপন্থি গ্রেপ্তার

এর মধ্যে কাউন্টারের টিকেট সেলসম্যান ও রেলওয়ের নিরাপত্তা রক্ষীকে হাতেনাতে ধরা হয়। তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও দুই টিকেট কালোবাজারি আয়েশা ও আরাফাতকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


একাত্তর/এসি

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর