ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০২:২৯ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী আহত হয়েছেন।

রোববার সকালে মদনগঞ্জ-মদনপুর সড়কের ফুলহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে জহিরুল ইসলাম ও গাইবান্ধা জেলার মদরপুরের বাসিন্দা ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক মুকুল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা মদনপুর যাচ্ছিল। এসময় ফুলহর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অটোরিকশার চার যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ও মুকুল মারা যান। এ ঘটনায় আহত আরও দুই যাত্রী চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: পলাশে ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, দুর্ঘটনা কবলিত যান দুইটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/জো 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর