কবি সেলিনা শেলীকে বরখাস্তে ক্ষোভ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৬:১৪ পিএম

ফেসবুকে স্ট্যাস্টাস দেয়া নিয়ে চট্টগ্রামের লেখিকা ও শিক্ষাবিদ সেলিনা শেলীর বিরুদ্ধে হুমকি ও বন্দরের চাকরি থেকে বরখাস্ত করার প্রতিবাদ জানিয়েছেন লেখক-সাহিত্যিক ও সচেতন মানুষ। 

বন্দর কর্তৃপক্ষ বলছে, আইনের কাছে তারা বন্দি। তবে প্রতিবাদি মানুষের দাবি, সেলিনা শেলীর চাকরি ফিরিয়ে দিতে হবে। না হলে আন্দোলন চলবে। 

বাবা ছিলেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা। সেই সূত্রে বন্দরের শিক্ষায়তনে পড়ালেখা করে দীর্ঘদিন বন্দর মহিলা কলেজে শিক্ষকতা করছেন কবি-সাহিত্যিক সেলিনা শেলী। চট্টগ্রামে প্রগতির পক্ষে নানা আন্দোলনের সঙ্গে ছিলেন তিনি। 

সম্প্রতি এক ফেসবুকে স্টাটাসে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিতর্কের সময় বাঙালির চির পরিচিত 'রমজান'কে 'রামাদান' বলার সমালোচনা করেন। এতেই তার ওপর ক্ষিপ্ত হয় মৌলবাদী গোষ্ঠী। 

এর ওপরই ভিত্তি করে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি থেকে বরখাস্ত আদেশ ও বিভাগীয় মামলা দেয় বন্দর কর্তৃপক্ষ। 

সেলিনা শেলী বলেন, ৩৯ বছর চাকরি করে শেষপ্রান্তে এসে আমি অত্যন্ত অপমানিত হয়েছি। আমার আত্মসম্মানটুকু ফিরিয়ে দেয়ার জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। 

এ ঘটনায় প্রতিবাদ করে সেলিনা শেলীর বন্ধু ও স্বজনেরা জানান, মুক্তিযুদ্ধের পক্ষে সরব থাকায় তিনি প্রতিষ্ঠান কেন্দ্রিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। 

এ ঘটনায় ক্ষুব্ধ একজন বলেন, স্বাধীনতাবিরোধী গোষ্ঠী সবসময় ওত পেতে থাকেন যে, মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্ত চর্চার মানুষদেরকে কীভাবে সুযোগে নাজেহাল করবে। 

বন্দর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেকটাই অবাক লেখক আল খোরশেদ বলেন, দীর্ঘদিন ধরে যে তিনি এত পরিশ্রম করেছেন, ছাত্র ছাত্রীদের পড়িয়েছেন, প্রাতিষ্ঠানিক কাজ করেছেন সেগুলো কী মিথ্যা হয়ে যাবে? এটা কল্পনাতীত। 

আরও পড়ুন: ঈদ জামাত ঘিরে নাশকতার আশঙ্কা নেই: আইজিপি

এনিয়ে ক্যামেরায় কথা বলতে চান নি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা। তবে ফোনে বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

লেখক, কবি ও শিক্ষাবিদ সেলিনা শেলীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে চট্টগ্রামের সংস্কৃতি জনেরা জানান, তারা দ্রুত এই ষড়যন্ত্র প্রতিরোধ করতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।   



একাত্তর/আরবি 

এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট গোপনীয় সহকারী (সিএ) এসএম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৬ বছর আগে কুমিল্লার দেবিদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন আব্দুস সাত্তার। সে সময় এ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে ৩২৬ টাকা আত্মসাতের। পরে তাকে বরখাস্ত করা হয়।
যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হয়েছেন বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষক মাইদুল ইসলাম। ষষ্ঠ শ্রেণির ১৩ জন শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর