ঈদ জামাত ঘিরে নাশকতার আশঙ্কা নেই: আইজিপি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৫:৪৬ পিএম

যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে গোয়েন্দা ও র‍্যাবের পশাপাশি পুলিশের সববাহিনী একযোগে কাজ করছে। ঈদ জামাত ঘিরে নেই কোন নাশকতার আশঙ্কা। এমনটাই জানালেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

আইজিপি বলেছেন, ঈদে ফাঁকা ঢাকায় প্রতিবারই ঘটে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা। এবারের আর সেই সুযোগ নেই। জনগণের জানমাল নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ।

বুধবার দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আবদুল্লাহ আল-মামুন বলেন, ঢাকা ফাঁকা হলেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। বাসা পরিবর্তনের ক্ষেত্রে বাসার নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এসময় ফাঁকা বাড়িতে মূল্যবান সম্পদ নিকটাত্মীয় অথবা নিজের সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।

সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের সব বিশেষায়িত দল প্রস্তুত আছে। স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম।

ঈদের মাঠে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে আবদুল্লাহ আল-মামুন বলেন, যেখানে ঈদ আগের দিন পালন করবে, সেখানেও একই ব্যবস্থা থাকবে।

মহাসড়কে নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, হাইওয়ে পুলিশ কাজ করছে। চালকদেরও সচেতন হতে হবে। এবার আশা করি দুর্ঘটনা কমবে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে দিনের বেলা মহাসড়কে চাপ কম থাকবে। রাতে বাড়বে। তাই আমরা সব বাহিনী একসঙ্গে কাজ করছি।

 

একাত্তর/এআর

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি দাপ্তরিক কাজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর