সুনামগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৬:১৩ পিএম

সুনামগঞ্জে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার ধর্মপাশা উপজেলার আহমদপুরের পশ্চিমের বন্দ হাওরে ওই কৃষক মারা যান।

তার নাম রোকন মিয়া (৪৫)।

সেলবরষ ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য শাহীনুর মিয়া জানান, দুপুর দেড়টার দিকে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন কৃষক রোকন মিয়া। কিছুক্ষণ পর তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে ক্ষেতেই অচেতন হয়ে যান। অনেক ক্ষণ পড়ে থাকার পর হাওরে ধান কাটতে আসা কৃষকরা তাকে উদ্ধার করে বেলা তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রঞ্জন কৃষ্ণ চাকলাদার বলেন, হাসপাতালে আনার আগেই রোকন মিয়া হিট স্ট্রোকে মারা গেছেন। তার মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর