পরপর তিন কন্যা হওয়ায় নবজাতককে হত্যা করলেন মা

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৪:৫৪ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় পরপর তিন কন্যাসন্তান জন্ম হওয়ায় সদ্যভূমিষ্ঠ শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত মা।  

পুলিশ জানায়, বুধবার ভোরে তৃতীয় কন্যাসন্তান প্রসব করেন আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা গ্রামের ভ্যানচালক মিলন বক্তিয়ারের স্ত্রী রুমা খানম। কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পর স্যালাইন সেটের পাইপ দিয়ে ওই শিশুকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। 

ওই নারীর স্বামী মিলন বক্তিয়ার জানান, বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নিয়ে আসার পর ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আবারো থানায় ফেরত আনা হয়। 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন মা রুমা খানম।

এলাকাবাসীর ধারণা, পরপর তিন কন্যা সন্তান জন্ম হওয়ায় হত্যা করা হয়েছে শিশুটিকে। এ ঘটনায় স্ত্রীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন তার স্বামী।   

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম বলেন, পুলিশ ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। 

আরও পড়ুন: বাসের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর