শরণখোলায় টেকসই বেড়িবাঁধের পাশে ধস

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০৭:২০ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডারের নতুন টেকসই বেড়িবাঁধের সাউথখালী অংশের গাবতলায় প্রায় ৫০ মিটার ভূমি ধসে গেছে। এতে বাঁধ সংলগ্ন ওই এলাকার গাছপালাসহ মাটি নদী গর্ভে বিলীন হয়েছে। 

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১০টার দিকে এ ভূমি ধসের ঘটনা ঘটে।  

এদিকে  ভূমি ধসের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা বলেন, ধসে যাওয়া জায়গার পাশে বড় ফাটল দেখা দেওয়ায় বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। বাঁধ রক্ষায় দ্রুত ডাম্পিং করা দরকার। 

দ্রুত নদী শাসনের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দা সিয়াম মাহমুদ, পারভেজ খান বলেন, বেড়িবাঁধের সঙ্গে নদী শাসনের ব্যবস্থা না থাকায় তাদের ৩০০ কোটি টাকার বাঁধ আজ হুমকির মুখে। 

image


আরও পড়ুন: চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ পাঁচ

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার জানান, ভাঙন অব্যাহত থাকলে মূল বাঁধ নদী গর্ভে বিলীন হতে বেশি সময় লাগবেনা।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নূর ই আলম সিদ্দিকী জানান, বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর