নিখোঁজ ব্যক্তির মরদেহ মিললো রেল লাইনের পাশে

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৩:১৮ পিএম

জয়পুরহাটে পাঁচ দিন ধরে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্টেশন মাস্টারের ভাষ্য, তিনি রেল ধাক্কায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) জেলার আক্কেলপুর রেল স্টেশনের দক্ষিণে হাস্তাবসন্তপুর রেল ক্রসিংয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ঈদের দুই দিন আগে বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত ব্যক্তির নাম জালাল হোসেন (৪১)। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার মুন্নুসালা নয়াপাড়া গ্রামের বাসিন্দা। 

আক্কেলপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, সকাল ছয়টা ৫৫ মিনিটে স্টেশনের দক্ষিণ আউট সিগনালের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায়  একজন নিহত হয়েছে বলে খবর পাই।  ঘটনাস্থলে পৌঁছে নিহতের মাথা থেঁতলানো ও এক পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। এসময় তার  কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে নাম পরিচয় শনাক্ত করে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। মোবাইল ফোনে নিহতের চাচাতো ভাই আরিফ হোসেনের সঙ্গে কথা হয়েছে। 

আরিফ জানান, ঈদের দুদিন আগে বৃহস্পতিবার বিকালে জালাল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে তার মোবাইল থেকে ফোন পেয়ে মৃত্যুর ব্যাপারে জানতে পারি।

আরও পড়ুন: ঝালকাঠিতে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা 

জালাল কৃষি কাজের পাশাপাশি লোহার তৈরি জিনিসপত্রের ব্যবসা করতেন বলে জানান আরিফ। 

সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।


একাত্তর/এসি

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর