যুবলীগ নেতা জেম হত্যার আরও পাঁচ আসামি গ্রেপ্তার

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৫:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যা মামলার আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।  

সোমবার দিবাগত রাতে দেশের বিভিন্ন স্থানে জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িও উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। এছাড়াও আসামীদের দেয়া তথ্য অনুযায়ী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকা থেকে হত্যায় ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জেলা শহরের হুজরাপুর কাজীপাড়া মহল্লার মৃত এঁচানের ছেলে মো. মিলন ওরফে বেলাল ইসলাম (৩৫) ও মৃত আব্দুল লতিফের ছেলে মো. সাজু ইসলাম (২৮), হুজরাপুর রেলবাজার মহল্লার মৃত বিশুলাল চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী (৪৫), সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহলা গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে মো. রানা ওরফে ছোট রানা (৩০) ও জেলা শহরের বড় ইন্দারা মোড় এলাকার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে মো. নূর আলম ওরফে আলম (৩২)। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, খাইরুল আলম জেম হত্যার পর থেকে এজাহারভুক্ত আসামীরা আত্মগোপনে চলে যায়।পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে দেশের বিভিন্ন স্থান থেকে এই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: রুপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ

এর আগে, রোববার দিবাগত রাতে জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুলসহ পাঁচ আসামিকে আটক করে পুলিশ। এনিয়ে এই হত্যা মামলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর