নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১০:২০ এএম

পটুয়াখালীর দুমকিতে বিয়ে বাড়ি বেড়াতে এসে নদীতে গোসলে নেমে আব্দুল্লাহ (১৩) নামের এক কিশোর নিখোঁজ হবার একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার শেষ বিকেলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুন্সি বাড়ি সংলগ্ন পায়রা নদী থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করেন।

উল্লেখ্য, গত দুদিন আগে   উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামের নুর ইসলাম হাওলাদারের নাতনির বিবাহ অনুষ্ঠান উপলক্ষে ঢাকার নারায়ণগঞ্জ'র ফতুল্লাহ থেকে নাতি জামাইসহ আত্মীয় স্বজনরা বেড়াতে আসেন।  মঙ্গলবার দুপুরে আট দশজন মিলে পায়রা নদী গোসলে নামেন। পরবর্তীতে সবাই নদী থেকে উপরে উঠলে আব্দুল্লাহ নদী থেকে উঠেনি। একপর্যায়ে সবাই নদীর আশপাশ খোজাখুজি করেও আব্দুল্লাহর কোন সন্ধান পাননি। নিখোঁজের একদিন পর বুধবার শেষ বিকেলে ঘটনাস্থল থেকে একটু দূরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদী থেকে আব্দুল্লার মরদেহটি উদ্ধার করেন। 

দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাশার বলেন, পরিবারের পক্ষ থেকে কোনধরনের অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা দায়ের করে করো মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/এআর

শীত মৌসুমের শুরুতে নদীতে পানি কমে আসায় এই সময়ে মাছ ধরা পড়ে প্রচুর। বিশেষ করে নদীতে ধরা পড়ছে বড় বড় পাঙাশ মাছ।
সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীসহ প্রধান নদ-নদীগুলোর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি নদীর পানি বর্তমানে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।
ক‌য়েক‌দি‌নের টানা বৃ‌ষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পা‌নি বৃদ্ধি পে‌য়ে‌ছে। ফ‌লে এসব অঞ্চলে দেখা দি‌য়ে‌ছে নদী ভাঙন। ত‌লি‌য়ে গে‌ছে ফস‌লের ক্ষেত। 
ভারতের মেঘালয়ে নিহত নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ দেশে ফিরেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর