কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, অব্যহত থাকবে আরও দুদিন

আপডেট : ০২ জুন ২০২৫, ১২:১৫ পিএম

ক‌য়েক‌দি‌নের টানা বৃ‌ষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পা‌নি বৃদ্ধি পে‌য়ে‌ছে। ফ‌লে এসব অঞ্চলে দেখা দি‌য়ে‌ছে নদী ভাঙন। ত‌লি‌য়ে গে‌ছে ফস‌লের ক্ষেত। 

কু‌ড়িগ্রাম পা‌নি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার (২ জুন) তিস্তার পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় যতই যাচ্ছে তিস্তার পানি কমছে। ধরলা, দুধকুমোর ব্রক্ষপুত্রসহ অন্যান্য নদ-নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

এদিকে তিস্তা নদীর পা‌নি বৃ‌দ্ধির ফ‌লে জেলার রাজারহাট উপ‌জেলার বিদ‌্যানন্দ ও ঘ‌ড়িয়ালডাঙা এবং উলিপুর উপ‌জেলার দলদলিয়া, থেতরাই ও বজরা ইউনিয়‌নের চরাঞ্চল প্লাবিত হয়েছে। ত‌লি‌য়ে গে‌ছে বাদাম, মরিচ, পাটসহ রবি শস্য। এতে আতঙ্কিত হ‌য়ে প‌ড়ে‌ছেন নদী তীরবর্তী মানুষ। 

রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ গ্রামের কৃষক রবিউল ইসলাম ব‌লেন, চ‌রে দুই একর জমিতে বাদাম চাষ করেছি। ক‌য়েক‌দিন আগেও নদীর পা‌নি বে‌ড়ে যায়। কিন্তু তেমন ক্ষ‌তি হয়‌নি। এবার পা‌নি বাড়ায় সেই ক্ষেত ত‌লি‌য়ে গে‌ছে।

উলিপুর উপ‌জেলার চর গোড়াইপিয়া‌রের কৃ‌ষক আব্দুস সালাম ব‌লেন, ধারদেনা ক‌রে এক একর জ‌মি‌তে বাদাম চাষ ক‌রে‌ছি। ক‌য়েকদি‌ন আগে কিছু অংশ পা‌নি‌তে ত‌লি‌য়ে যাওয়ায় সেগু‌লো অপ‌রিপক্ক অবস্থায় তু‌লে নিই। এবার বাকি অংশ ত‌লি‌য়ে যাওয়ায় সে‌টি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে লোকসা‌নের মুখে পড়‌তে হ‌বে।

কু‌ড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল হাসান ব‌লেন, আগামী দুইদিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হা‌রে বৃদ্ধি পেতে পারে। ত‌বে আতঙ্কিত হওয়ার কিছু নেই, পা‌নি বিপদসীমা অতিক্রম কর‌বে না। এছাড়া পা‌নি বৃ‌দ্ধির ফলে যে ১৩‌টি জায়গায় ভাঙন দেখা দি‌য়ে‌ছে। এসব ভাঙন রো‌ধে কাজ করা হ‌চ্ছে।

আরবিএস
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর