দৌলতদিয়া থেকে কুষ্টিয়া গেলো ২৬ কেজির পাঙাশ

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

শীত মৌসুমের শুরুতে নদীতে পানি কমে আসায় এই সময়ে মাছ ধরা পড়ে প্রচুর। বিশেষ করে নদীতে ধরা পড়ছে বড় বড় পাঙাশ মাছ। এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর ২৬ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ ৭০ হাজার টাকা দিয়ে কিনেছেন এক অস্ট্রেলিয়ার প্রবাসী। 

রোববার সকালে অনলাইনে বিজ্ঞাপন দেখে মাছটি কিনে নেন তিনি। মাছটি কেনার পর তিনি সেটি আবার কুষ্টিয়াতে পাঠিয়েছেন পরিবারের সদস্যদের জন্য। 

এর আগে রোববার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়ৎদার হালিম সরদারের আড়ৎ ঘর থেকে নিলামে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

এ বিষয়ে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো সকালে বাজারে মাছ কিনতে যাই। এ সময় হালিম সরদারের আড়ৎ ঘরে বিশাল আকারের এই পাঙাশটি নিলামে তুললে আমিও শরিক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা কেজিদরে ৬৭ হাজার ৬০০ টাকা দিয় কিনে নেই।

পরে মাছটির ছবি ও ভিডিও করে ফেসবুকে বিজ্ঞাপন দিলে কবির নামের এক অস্ট্রেলিয়া প্রবাসী ভাই তার পরিবারের জন্য দুই হাজার ৭০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় কিনে নেন। মাছটি কুষ্টিয়াতে ডেলিভারিতে দেয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ২২ দিন ইলিশ রক্ষায় জেলেরা নদীতে নামতে না পারায় নদীর অন্যান্য মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। নদীতে বড় পাঙাশ মাছ পেয়ে জেলেরা খুশি হচ্ছে।

এআরএস
সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীসহ প্রধান নদ-নদীগুলোর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি নদীর পানি বর্তমানে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।
ক‌য়েক‌দি‌নের টানা বৃ‌ষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পা‌নি বৃদ্ধি পে‌য়ে‌ছে। ফ‌লে এসব অঞ্চলে দেখা দি‌য়ে‌ছে নদী ভাঙন। ত‌লি‌য়ে গে‌ছে ফস‌লের ক্ষেত। 
ভরাট-দখল-দূষণে ছোট হয়ে আসছে দেশের বন্দরশহর চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী। প্রতিদিন কলকারখানা ও ৬০ লক্ষ নগরবাসীর ব্যবহার্য অপরিশোধিত তরল এবং অপচনশীল পলিথিন বর্জ্যের কারণে হুমকির মুখে পড়ছে নদীর...
বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। তিস্তা, ধরলা ব্রক্ষপুত্র, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর