সিলেটে বন্যার আশঙ্কা, পানি বাড়ছে সুরমা-কুশিয়ারায়

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:২৭ এএম

সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীসহ প্রধান নদ-নদীগুলোর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি নদীর পানি বর্তমানে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এ পরিস্থিতি চললে অল্প সময়ের মধ্যেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত টানা ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। মেঘালয়  অঞ্চলে ইতোমধ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই পাহাড়ি ঢল সরাসরি প্রভাব ফেলবে সিলেটের সুরমা-কুশিয়ারা নদীতে।

বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলার জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার উপজেলায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। জাফলং ও কোম্পানিগঞ্জ দিয়ে প্রবল ঢল নামতে পারে যেকোনো সময়।

যদিও সিলেটের অনেক হাওর এখনও খালি রয়েছে, যা কিছুটা ক্ষয়ক্ষতি কমাতে পারে, তবে নদীগুলোর দুর্বল ও জীর্ণ বাঁধ ভেঙে পানি প্রবেশ করলে বিশেষ করে জকিগঞ্জ উপজেলার অন্তত ১০০টির বেশি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে।

একাত্তর/আরএ
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর