ঢাবি ছাত্রীকে হত্যার দায়ে মা ও ভাই গ্রেপ্তার

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:৩৫ পিএম

যশোর শহরের বেজপাড়া এলাকায় এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার মা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে যশোর কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। হত্যার দায় স্বীকার করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। 

জানা গেছে, নিহত ফারহানা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মেয়ে। 

গ্রেপ্তার ফয়েজ রাজ্জাক ফারদিন (২৩) ও তার মা আইরিন পারভীন (৫৫) যশোর শহ‌রের বেজপাড়ার রা‌সেল চত্বর এলাকার ইমরান কবীরের বাড়িতে ভাড়া থাকেন। ফারদিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এলএলবির দ্বিতীয় বর্ষের ছাত্র।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, নিহত ফারহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় মা ও ভাইয়ের সাথে যশোরে থাকতেন তিনি। মঙ্গলবার পারিবারিক কলহের জের ধরে তাকে তার ভাই ফারদিন তাকে শ্বাসরোধে হত্যা করেন। 

এরপর ফারদিন ও তার মা আইরিন পারভীন ফারহানার মরদেহ গ্রামের বাড়ি মাগুরার শালিখায় নিয়ে যান। ফারহানা আত্মহত্যা করেছেন বলে সেখানে তাকে সমাহিত করার চেষ্টা করা হয়। তবে মরদেহ গোসল করানোর সময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। 

আরও পড়ুন: ছাগল নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত

পরে ফারহানার চাচা রবিউল ইসলাম বিষয়টি শালিখা থানা পুলিশকে অবহিত করেন। শালিখা পুলিশের মাধ্যমে অবহিত হওয়ার পর যশোর কোতোয়ালি থানা পুলিশ ফারহানার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ফারদিন ও আইরিন পারভীনকে হেফাজতে নেয় পুলিশ। 

এরপর তারা হত্যার দায় স্বীকার করলে ফারহানার চাচা রবিউল ইসলামের দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে  

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর