রূপগঞ্জে শিল্প সংযোগের গ্যাস সরবরাহ স্বাভাবিক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১১:৫২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিল্প সংযোগে ভয়াবহ গ্যাস লিকেজ মেরামতের পর শুক্রবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার এলাকার গ্যাস সরবরাহ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের সিটি মিলস ও আফতাব পোল্ট্রি ফিড কারখানার মাঝামাঝি এলাকায় ভয়াবহ গ্যাস লিকেজের ঘটনা ঘটে।

এর আগে আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের পাইপ লাইন মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ ছিল আরো ৭২ ঘণ্টা।

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের প্রকৌশলী রিফাত আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই রূপসী এলাকায় শিল্প সংযোগের ৩ ইঞ্চি গ্যাসের বিতরণ লাইন লিকেজের কারণে ভয়াবহ আকারে গ্যাস বের হতে শুরু করে। খবর পেয়ে সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগ এবং ডেমরা জোনাল অফিসের লোকজন যৌথভাবে কাজ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করেন।

আরও পড়ুন: রূপগঞ্জে নৌকা ডুবির দুইদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এর আগে আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল (জাইকার) প্রধান সরবরাহ পাইপ লাইন মেরামত কাজের জন্য গত ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য বন্ধ ছিল রূপগঞ্জ, আড়াইহাজারসহ আশপাশের এলাকার শিল্প ও আবাসিক গ্যাসে সরবরাহ।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর