মায়ের সাথে ব্রিজ পারের সময় পড়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০১:৪৯ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুরনো বেইলি সেতু পার হওয়ার সময় ভাঙা অংশ দিয়ে নদীতে পড়ে গিয়ে সিনথিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে প্রায় ৩৭ ঘণ্টা শিশুর সন্ধানে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সিন্থিয়া আক্তার (৪) জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খান ও হাফসা দম্পতির কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মায়ের সাথে ভাণ্ডারিয়ার ইকো পার্কে ঘুরেতে আসে শিশু সিনথিয়া। এসময় মায়ের হাত ধরে বেইলি ব্রিজ পার হবার সময় ব্রিজের ফাঁকা দিয়ে নিচে পড়ে যায় শিশুটি।

খবরে পেয়ে শিশুর খোঁজে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

image


ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ পলাশ বলেন, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে সকালে আমরা ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্যাপারী বাড়ির পাশে খালের চর থেকে সিন্থিয়ার মরদেহ উদ্ধার করি। মরদেহ ভাণ্ডারিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন: রূপগঞ্জে শিল্প সংযোগের গ্যাস সরবরাহ স্বাভাবিক

ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা শিশুটির পরিবারকে খবর দিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর