দেশে ফিরলেন ভারতে আটকা পড়া ৯ নাবিক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৮:৫১ পিএম

ভারতীয় জলসীমায় দুর্ঘটনায় পড়ার পর ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হেমনগর কোস্টাল পুলিশের হেফাজতে থাকা ৯ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন। 

শুক্রবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যকার আলোচনার মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের সুন্দরবন সংলগ্ন কাচিকাঠি খাল দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। এসময় প্রত্যাবাসনকৃত নাবিকদের নিয়ে দুর্ঘটনার শিকার নৌযানটি অপর একটি জাহাজের সহায়তায় টোইংয়ের মাধ্যমে দেশে আনা হয়।

নাবিকসহ দুর্ঘটনাকবলিত নৌযানের প্রত্যাবাসনকালে অন্যান্যের মধ্যে বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল আহসানসহ দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ফিরে আসা নাবিকরা হলেন চট্টগ্রামের মীরসরাই থানার বাঁশখালী গ্রাামের মোঃ মোস্তফার ছেলে মোহাম্মদ আবুল কাশেম, মোক্তার হোসেনের ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপু, মোহাম্মদ শামশেদ আলমের ছেলে আজমির হোসেন মুন্না, লুদ্ধাখালী গ্রামের মো. সাইফুল্লাহর ছেলে মোহাম্মদ ইউসুফ, মধিয়াম শালারাত গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে মোহাম্মদ বেলাল হোসেন, সীতাকুণ্ড থানার পূর্ব সৈয়দপুর গ্রামের মো. ওয়াসিমের ছেলে মোহাম্মদ তাবাসসুম ইউসুফ, ঝালকাঠি জেলার নলছিটি থানার মালোয়ারা গ্রামের কাদের হাওলাদার ছেলে জাকির হোসেন হাওলাদার, ফরিদপুরের আলফাডাঙ্গা থানার গোপালপুর গ্রামের মো. মিন্টু খানের ছেলে মোহাম্মদ ফাহিম খান ও নড়াইলের চরদিঘিলিয়া গ্রামের অলিয়ার

রহমান শেখের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর শেখ।

প্রত্যাবাসনের দায়িত্বে থাকা বিজিবি ও ফিরে আসা নাবিকরা জানান, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় গত ২৪ ফেব্রুয়ারি তাদের বহনকারী নৌযান ভারতীয় জলসীমায় দুর্ঘটনায় পড়ে। এ দুর্ঘটনার পর থেকে বাংলাদেশী ৯ নাবিককে ভারতের হেমনগর কোস্টাল পুলিশের নিজেদের হেফাজতে রেখে দেয়।

আরও পড়ুন: গাংনীতে জমিজমার বিরোধে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

এছাড়া দুর্ঘটনা কবলিত নৌযানসহ এমভি রাফসান হাবিব-৩ (এম নং ০১-১২৮০) তাদের দায়িত্বে ছিল। আটকে পড়া নাবিকদের পরিবারসহ অপরাপর বিভিন্ন সুত্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি জানতে পেরে নাবিকদের উদ্ধারে তৎপরতা শুরু করে। 

এক পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরের নির্দেশনায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর সহায়তায় ভারতীয় পুলিশের হেফাজতে থাকা নাবিকদের উদ্ধারে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করে।


একাত্তর/এসজে

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর