পাঁচ দিন সাগরে ভাসতে থাকা ১৯ জেলে জীবিত উদ্ধার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৯:১১ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকার ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গত ২৩ এপ্রিল এফভি সজীব-১ নামের একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা থেকে মাছ ধরতে সমুদ্রে যায়। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। ২৮ এপ্রিল বিকল ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তখন জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে জানায়। 

আরও পড়ুন: নৌকাডুবিতে নিখোঁজ বরসহ চারজনের সন্ধান মেলেনি এখনও

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলী সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে শনিবার সকালে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২৩ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এসময় মাছ ধরার নৌকাটি কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়। 


একাত্তর/এসি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর