টেকনাফে পাহাড় থেকে দুইজনকে অপহরণ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৩:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় দুই তরুণকে অপহরণ হয়েছে। 

রোববার সকালে বাহারছড়ার জাহাপুরার পাহাড়ে এ অপহরণের ঘটনা ঘটে।

এসময় অপহরণকারীদের ছুরির আঘাতে আহত আরও দুইজন পালিয়ে আসতে সক্ষম হন। 

অপহৃত তরুণ রহিম উদ্দিন ও রিদুয়ান ওই পাহাড়ে পানের বরজ দেখতে গিয়েছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান,  সকালে জাহাজপুরার একটি পাহাড়ে পানের বরজ দেখতে যান রহিম উদ্দিন ও রিদুয়ানসহ কয়েকজন। এসময় তারা একদল অপহরণকারীর মুখোমুখি হন। তাদেরকে অপহরণের চেষ্টা করে রহিম উদ্দিন ও রিদুয়ানকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। বাকী দুইজন আহতাবস্থায় পালিয়ে আসতে সক্ষম হন।

আরও পড়ুন: বাস ও অটোভ্যানের সংঘ‌র্ষে দুইজন নিহত, পাঁচজন আহত

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, অপহৃতদের উদ্ধারে পুলিশ জাহাজপুরা পাহাড়ে অভিযান পরিচালনা করছে।


একাত্তর/জো

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
১৭ অক্টোবরের নজিরবিহীন সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ধাক্কায় স্থবির হয়ে পড়েছে ফ্রান্সের সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা। প্যারিস, মার্সেই, লিওঁসহ দেশটির প্রধান শহরগুলোতে নজিরবিহীন দাঙ্গা দমনে ব্যর্থতার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর