টাঙ্গাইলে সড়কে ঝরলো স্কুলছাত্রীসহ তিন জনের প্রাণ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৯:১১ পিএম

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন জন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে একটার দি‌কে জেলার ধনবাড়ি উপজেলার বা‌ঘিল বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রশ্মি,   গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা, নরিল্লা বাঘিল এলাকার আ. হাকিম। 

image


ধনবা‌ড়ী থানার অফিসার ইনচার্জ এইচএম জসিম উদ্দিন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: রেল লাইনের পাশে মিললো নবজাতকের মরদেহ

তিনি জানান, স্থানীয় আহতদের উদ্ধার ক‌রে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর