রাজবাড়ীতে লাইব্রেরিয়ানকে গুলি করে হত্যা

আপডেট : ০১ মে ২০২৩, ১২:০৪ এএম

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মো. মিজানুর রহমান মুকু (৪৭) নামের এক লাইব্রেরিয়ান সার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে  পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান মুকু পাংশা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান ও পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য রাম প্রসাদ বলেন, মিজানুর রহমান মুকু চাকরির পাশাপাশি কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন। তার দোকানে রোববার হালখাতা ছিল ।

দিনভর হালখাতার কার্যক্রম শেষ করে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি ।

দোকান থেকে আধা কিলোমিটার দূরে পৌঁছতেই দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কানের পাশে গুলি করে পালিয়ে যায়।

গুলির শব্দে স্থানীয়রা এবং গ্রাম পুলিশ ঘটনাস্থলে এসে মিজানুর রহমান মুকুকে মৃত অবস্থায় দেখতে পান।

ওই সময়ই বিষয়টি তারা পাংশা থানা পুলিশকে অবহিত করেন।

কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিছ বানু এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।

আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, কারা কি কারণে মিজানুর রহমান মুকুকে গুলি করে হত্যা করেছে তা খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/আরএ

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর