গাজীপুরে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৮

আপডেট : ০১ মে ২০২৩, ০৭:২৭ পিএম

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির শ্রমিক-পথচারীসহ দগ্ধ ১৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ মে) সকাল সাড়ে আটটার দিকে জেলার কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকায় কটন ক্লাব অ্যান্ড কটন ক্লাউট বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তিরা হলেন- সবুর (৩৫), ফজলুল হক (৫২), আসলাম শিকদার (২৮),  আব্দুল হক (৬০), সোহেল রানা (৩০), আল আমিন গাজী (৩৪), চান মিয়া (৫০), সাহাবুল ইসলাম (৩৫), হৃদয় (১৭), খোকন (৪৫) ও ফজলুল হক (৫১)।

image


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তিরা হলেন- তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)।

হাসপাতালে দগ্ধদের নিয়ে আসা শরিফুল ইসলাম জানিয়েছেন, মণ্ডল গ্রুপের ওই ফ্যাক্টরির গ্যাস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লেগেছে বলে তিনি জানতে পেরেছেন।

আরও পড়ুন: ওয়াসার ড্রেন খুঁড়তে গিয়ে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৯

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণ ঘটে।

image


কারখানার জিএম (অপারেশন) আমিনুল ইসলাম জানিয়েছেন, সাড়ে তিন হাজার শ্রমিক এই কারখানায় কাজ করলেও পুরো কারখানা মে দিবসের বন্ধ ছিল। তবে মঙ্গলবার কারখানায় একটি বিদেশি ক্রেতা প্রতিনিধি দল আসার কথা রয়েছে। সেই জন্য কারখানা ব্যবস্থাপনার জন্য নিরাপত্তা কর্মী, স্টাফ ও কিছু শ্রমিক কারখানায় অবস্থান করছিল। 

তিনি বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে অতিরিক্ত চাপ থাকায় বিস্ফোরণটি হয়েছে। আহত সবাই আশঙ্কামুক্ত। কারখানা থেকে তাদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এই বিস্ফোরণে মূল কারখানার কোনো ক্ষতি হয়নি। যে রুমে বিস্ফোরণ হয়েছে তা মূল কারখানা থেকে আলাদা একটি এক ৯ তলা বিশিষ্ট ছোট রুম।


একাত্তর/এসি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর