বিজয়নগরে পুকুরে মিললো নিখোঁজ দুই শিশুর মরদেহ

আপডেট : ০১ মে ২০২৩, ০৬:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি পুকুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু আরাফাত খাঁ (৯) ও মো. সামিরের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল থেকে তারা নিখোঁজ ছিল।

সোমবার (১ মে) দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুরে মরদেহ দুটি ভেসে উঠলে তা উদ্ধার করে স্থানীয়রা।

মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাট গ্রামের এনাম খাঁর ছেলে আরাফাত খাঁ (৯) ও উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে মো. সামির (৮)। শিশু সামির তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

আরও পড়ুন: আজ সহজ শর্তে বড় ঋণ প্রস্তাব পেতে পারে বাংলাদেশ

চম্পকনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. রেজুয়ান আহম্মেদ বলেন, রোববার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মিলেনি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, বিকেলে বাড়ির পাশে খেলা করতে গিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে মৃত্যুর বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি।


একাত্তর/আরবিএস 

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
১৬ বিঘা আয়তনের এই প্রাচীন পুকুরে এর আগেও কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গিয়েছিল। এবার একই পুকুর থেকে দুর্গা মূর্তি উদ্ধার হলো।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর